মেঘনায় ফ্রেশ কোম্পানির মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে বিএনপি নেতারা

487

কুমিল্লা জেলার  মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ফ্রেশ কোম্পানির ফ্যাক্টরি করার জমি গ্রহণের নামে নিরীহ, নিরক্ষর লোকদের বিভ্রান্ত করে বিএনপি নেতাদের কোটি কোটি  টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানাগেছে, মেঘনা সেতু সংলগ্ন  সোনারগাঁওয়ের বাসিন্দা আব্দুল গাফ্ফার অতি সাধারণ ও জেলে পরিবারের সন্তান হলেও বর্তমানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ফ্রেশ কোম্পানির ছত্রছায়ায় বিপুল অর্থ-বিত্তের মালিক হয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক।

সূত্র জানায় যে, চালিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতা কর্মীদের সাথে আর্থিক লেনদেন থাকায় তাদের ছত্রছায়ায় আব্দুল গাফ্ফারের এ সুযোগ সৃষ্টি হয়েছে। জানা গেছে, দলীয় ত্যাগী ও সিনিয়র নেতাদের টপকিয়ে  তাঁর ইউনিয়ন  বিএনপির সাধারণ সম্পাদক হবার নেপথ্যে  রয়েছে মোটা অংকের টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, আব্দুল গাফ্ফার  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের অত্যন্ত আস্থাভাজন । তিনি দলে মোশাররফ হোসেনের রাজনৈতিক অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত ।

 

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.