||শাহিন আহমেদ|| দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
(১৫ আগস্ট) সকালে, দাউদকান্দি উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া, দাউদকান্দিতে জাতীয় শোক দিবসের কার্যক্রম উদ্বোধন করেন।
দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ সোহেল রানা ও সাধারণ সম্পাদক মোঃ অলিউল্লাহ ফকিরের অর্থায়নে ও সহযোগিতায়, আমিরাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও খিচুড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর ইউপি চেয়ারম্যান, আবুল হাসেম সরকার, কুমিল্লা (উ:) জেলা আওয়ামী প্রজন্মলীগের সাধারণ সম্পাদক আলী আহমেদ মিয়াজি, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস,জয়নাল মেম্বার, মাহবুবুল হাসান বাবু,মিন্টু সরকার, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নে সভাপতি স্বপন ফরাজি, ইলিয়টগঞ্জ (উ:) সাধারন সম্পাদক রাসেল,মারুকা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি সালাম, ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিদ ,মাহমুদুল হাসানসহ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা ও স্বাধীনতা যুদ্ধের সকল আন্দোলনের ভূমিকা এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তিস্থাপনের বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে ঘাতকদের আঘাতে নিহত জাতির পিতা ও তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে কাঙ্গালী ভোজের জন্য তৈরি খাবার সকলের মাঝে বিতরণ করা হয়।
