||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি পৌরসভার হাসানপুর- দৌলতপুর সেতুর স্লাব ঢালাইয়ের কাজের মাধ্যমে সেতু নির্মাণের কাজ শেষ পর্যায়ে এসেছে।
রবিবার(১৩ জুলাই,২০২০) দাউদকান্দি পৌরসভার হাসানপুর গ্রামে অবস্থিত, হাসানপুর দৌলতপুর- সেতুর ঢালাই এর কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফারুক প্রধান, কাউন্সিলর গিয়াস উদ্দিন মীর স্বপন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং ব্রিজের ঠিকাদার হামিম এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মোঃ হাসান ইমাম।
উল্লেখ্য,দাউদকান্দি উপজেলার সাথে তিতাস-হোমনা-বাঞ্ছারামপুর উপজেলার সংযোগের অন্যতম প্রধান এই ব্রিজের দৈর্ঘ্য ৩৫ মিটার এবং নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায় ১কোটি ৪৫ লাখ টাকা
ব্রিজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন বলেন, ব্রিজের কাজ শতভাগ শেষ হয়ে গেলে, দাউদকান্দি উপজেলার সাথে পার্শ্ববর্তী উপজেলার সড়কপথে দ্রুত সময়ের মধ্যে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠবে হাসানপুর- নুরপুর-লালপুরের এই সড়কটি। দীর্ঘ-প্রশস্ত রাস্তাটি ব্যবহারে জনগণ সুফল ভোগ করবে।
মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনার “গ্রাম হবে শহর” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা-১ আসনের মাননীয় এমপি, মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া মহোদয়ের দিকনির্দেশনায় পৌরবাসীর সেবায় আপনাদের সকলের সহযোগিতায় কাজ করে যাচ্ছি।
আপনারা সকলে দোয়া করবেন ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য আরো ভালো কিছু উপহার দিব।