দাউদকান্দি পরিবার-পরিকল্পনা বিভাগের উদ্যোগে,“বিশ্ব জনসংখ্যা দিবসে” ZOOM ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

0 478

 

||নিজস্ব প্রতিনিধি||

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২০ উপলক্ষে দাউদকান্দি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ZOOM ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ জুলাই ২০২০) সকালে বিশ্ব জনসংখ্যা দিবসে দাউদকান্দি উপজেলা পরিবার-পরিকল্পনা  বিভাগের উদ্যোগে এ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ।

এবারের জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল:
“মহামারী কোভিড-১৯ প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি।”

ZOOM ভার্চুয়াল সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সেলিম শেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহিনুর আলম সুমন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এ কে এম আমিনুল ইসলাম।

এছাড়াও সভায় দাউদকান্দি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ৫৭ জন কর্মকর্তা/কর্মচারী সংযুক্ত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোঃ আলী বলেন, করোনাকালীন সময়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কর্মকান্ড ছিলো প্রশংসনীয়। এসময় অনেক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হওয়ায় তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেন।
এ সময় পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত সকলের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি সকলকে করোনা কালীন সময়ে সতর্কতার সহিত কাজ করার পরামর্শ প্রদান করেন।পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিতে কাজ করার জন্য অনুরোধ করেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম শেখ , উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে করণা কালীন সময়ের সম্মুখ যোদ্ধা হিসেবে মাঠে থাকায় আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এই সময়ে মা- শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকারের পরিকল্পনামাফিক কাজ করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.