দাউদকান্দিতে করোনায় আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

0 388

 

||নিজস্ব প্রতিনিধি||

কুমিল্লার দাউদকান্দিতে করোনা আক্রান্ত হয়ে স’মিল ব্যবসায়ি ও সমাজসেবক আবুল কালাম আজাদ (৬৭) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (০৩ জুলাই, ২০২০) দাউদকান্দি পৌর সদরের পুরাতন ফেরীঘাট সংলগ্ন এলাকার বাসিন্দা ও স’মিল ব্যবসায়ী আবুল কালাম আজাদ করোনা আক্রান্ত হয়ে, তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এটি উপজেলায় অবস্থানরত করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.শাহিনুর আলম সুমন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ জুন ২০২০, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন, বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন ছিলেন।
৩ জুলাই ২০২০, অবস্থার অবনতি হওয়ায় এবং শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় সকালে মৃত্যুবরণ করেন আবুল কালাম আজাদ।
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর নির্দেশে তার ব্যক্তিগত সহকারি মো. শাহিন, নাইমুর রহমান রাব্বি ও সানি হাসান- মৃত আবুল কালাম আজাদের লাশ দাফন- কাফন সম্পন্ন করার জন্য উপজেলা ছাত্রলীগ ও ইসলামিক ফাউন্ডেশন দাউদকান্দি উপজেলা শাখাকে সহযোগিতা করেন। সকালেই মৃত ব্যক্তির পুরো বাড়িতে জীবাণুনাশক ছিটান উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীরা। স্বাস্থ্যবিধি মেনে আবুল কালামকে দাফন-কাফন করা হবে জানানো হয়েছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, দাউদকান্দিতে সর্বমোট ১৪৭ জনের মধ্যে ১১৩ জন সুস্থ হয়েছে এবং বর্তমানে ৩৪ জন হোম আইসোলেশন চিকিৎসাধীন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.