করোনা প্রতিরোধে দাউদকান্দি উপজেলাবাসীর জন্য মেজর মোহাম্মদ আলী’র পরামর্শ

0 354

 

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) উপজেলার সর্বস্তরের জনগণকে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান ও করোনা প্রতিরোধে পরামর্শ দিয়েছেন।

প্রতিনিধির সাথে সাক্ষাৎকালে মেজর মোহাম্মদ আলী দাউদকান্দিবাসীর উদ্দেশ্যে বলেন ,
আপনারা অবগত আছেন এখন পর্যন্ত দাউদকান্দিতে ৫২জন সনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯ জন বাড়িতে হোম আইসোলেশনে থেকেই সুস্হ হয়েছে। বাকী ৩১ জন বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন।
যেহেতু বর্তমানে দাউদকান্দিতে করোনা ভাইরাস এর কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে।

তাই এখন থেকে দাউদকান্দি উপজেলায় যে কারো জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা,শরীর ব্যথা, খাবারের স্বাদ ও গন্ধ না পাওয়া, পাতলা পায়খানা,চোখ ওঠা এসব লক্ষণ দেখা দিলে প্রথম ও প্রধান করণীয় হলো সাথে সাথে আইসোলেশনে চলে যাওয়া।

আইসোলেশন হলোঃ

১।আলাদা ঘরে একা থাকতে হবে।
২।ঘর থেকে বের হওয়া যাবে না।
৩।বাড়ির অন্যান্য সদস্যদের সাথে মেশা যাবে না।
৪।তাকে আলাদা পাত্রে খাবার দাবার দিতে হবে।
৫। সম্ভব হলে আলাদা বাথরুম ব্যবহার করবে, সম্ভব না হলে সবার শেষে বাথরুম ব্যবহার করে বাথরুম পরিষ্কার করে বের হবে।

প্রথমেই করোনা পরীক্ষা করার জন্য অস্থির হবেন না। কারণ করোনা পরীক্ষা করালেও ফলাফল পেতে ৪/৫ দিন সময় লাগে। কিংবা লক্ষণ দেখা মাত্রই হাসপাতালে চলে আসবেন না। কারণ এসব লক্ষণ থাকলে আপনি বাইরে আসার সময় আরো অনেক মানুষকে আক্রান্ত করতে পারেন।

এসব লক্ষণ দেখা দিলে আপনার প্রথম করণীয়ঃ

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কম্পলেক্স এর হটলাইন নাম্বারে ০১৭৩০৩২৪৪৬২ ফোন করা। হটলাইন বিজি থাকলে মেসেজ দিয়ে রাখবেন। তখন কর্তব্যরত চিকিৎসক আপনাকে বিস্তারিত নির্দেশনা দিবেন এবং আপনার করোনা টেস্ট করার প্রয়োজন মনে করলে আপনার তথ্য লিখে রাখবেন।

করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিজেকে বাঁচানোর এবং একইসাথে সবার মাঝে প্রতিরোধ করার উপায়ঃ

১। ছয় ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা।
২। ঘর থেকে বের হলে মাস্ক পড়া।
৩।বারবার সাবান দিয়ে ২০সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়া।
৪।এবং করোনার কোন লক্ষন দেখামাত্রই আইসোলেশনে চলে যাওয়া।

পরিশেষে তিনি সকলের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় এই মহামারী থেকে উত্তরণ জন্য দাউদকান্দি উপজেলাবাসীকে সরকারকে সহযোগিতার আহ্বান জানান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.