৬ ব্যাংক কর্মকর্তাসহ দাউদকান্দিতে নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত

0 748

||নিজস্ব প্রতিনিধি||

কুমিল্লারদাউদকান্দিতে দুই ব্যাংকের ৬ জন কর্মকর্তাসহ নতুন করে আরও ১১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

(০৮ জুন,২০২০ )সোমবার ,দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক প্রাপ্ত রিপোর্টে এ তথ্য জানা যায়।দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহিনুর আলম সুমন বলেন দাউদকান্দি পৌর সদরের সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা, গোয়ালমারী ইউনিয়নে অবস্থিত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫ জন কর্মকর্তাসহ,গৌরিপুর ইউনিয়নের আঙ্গাউরা গ্রামের একজন, গৌরীপুর বাজারের ব্যবসায়ী দুইজন ও গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও তার স্বামীসহ নতুন করে আরও ১১ জন ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।আক্রান্তরা বর্তমানে যার যার বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছে।

তিনি জানান আক্রান্ত ব্যক্তিরা নিজের অজান্তে অন্যের সংস্পর্শে এসে সংক্রমিত হয়।
নতুন ১১ জনসহ দাউদকান্দি উপজেলায় সর্ব মোট ৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে সঠিক স্বাস্থ্যবিধি ও চিকিৎসার মাধ্যমে সুস্হ হয়েছে ১৮ জন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.