সোহেল রানার উদ্যোগে কদমতলী গ্রামে অসহায় পরিবারে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

0 1,080

 

।। নিজস্ব প্রতিনিধি।।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দাউদকান্দি উপজেলার অনেক দিনমজুর ও স্বল্পআয়ের মানুষ কর্মহীন। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী(অব.)’র নির্দেশে, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি রানা সোহেলের উদ্যোগে স্বল্পআয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জহিরুল নেসা আজ উপজেলা চেয়ারম্যান এর পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে কান্নায় ভেঙে পড়ে।

 

(২৫ এপ্রিল, ২০২০) শনিবার, উপজেলার সদর ইউনিয়নের কদমতলী গ্রামে,দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সোহেল রানার নিজ অর্থায়নে, যুব সমাজের সহযোগিতায় অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং দুস্থ কর্মহীন পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় সোহেল রানা বলেন, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নে এমপি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারিভাবে প্রতিটি মানুষকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিরা।সেই সাথে আমরা নিজেদের অবস্থান থেকে অসহায় মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করছি।সেই লক্ষ্যে আজকে কদমতলী গ্রামের অসহায় পরিবারের মাঝে সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করি।

বৈরী আবহাওয়া তে স্বেচ্ছাসেবকরা অক্লান্ত পরিশ্রম করে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

 

কদমতলী গ্রামের জহিরুন নেসা পূর্বেই উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে সরকারি বরাদ্দকৃত একটি ঘর পেয়েছিল। আজ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পেয়ে , উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আনন্দে কান্নায় ভেঙে পড়েন।
এছাড়াও ইউনিয়নের দিনমজুর এবং প্রান্তিক কৃষকরা মানবিক সহায়তা পেয়ে সকলেই উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিন রিয়াজ, তরুণ সমাজ সেবক মোঃ মামুন, সোহেল, জুয়েল ও অন্যান্য তরুণরা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.