কাউয়াদি গ্রামে প্রবাসীর উদ্যোগে ২০০ পরিবারে ত্রাণ বিতরণ

0 1,443

 

।। নিজস্ব প্রতিনিধি।।

করোনা ভাইরাসে সৃষ্ট দুর্যোগে কুমিল্লার দাউদকান্দি এখন লকডাউনে। উপজেলার অনেকেই কর্মহীন। এ জন্য দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি গ্রামে ২০০ অসহায়-কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 

 

 

(২৪ এপ্রিল, ২০২০) শুক্রবার, কাউয়াদি গ্রামের কৃতি সন্তান ফ্রান্স প্রবাসী ও আওয়ামী লীগ নেতা মো. আল-আমিন চৌধুরীর নিজ অর্থায়নে ২০০টি পরিবারে এ ত্রাণ পৌঁছান দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।

এ সময় মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন, দৌলতপুর ইউনিয়নের সরকারিভাবে প্রতিটি মানুষকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিরা, সেই সাথে ১০ টাকা কেজি চাল বিক্রির কার্যক্রম অব্যাহতভাবে চলছে। পাশাপাশি ইউনিয়নের বিত্তবানদের মানবিক সহায়তায় এগিয়ে আসায় তিনি সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি আরো বলেন, দাউদকান্দি উপজেলায় এখন পর্যন্ত প্রতিটি ইউনিয়ন সরকারি-বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ভাবে চলছে। যদি কারো বিরুদ্ধে কোনো অনিয়ম পাওয়া যায় তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় তিনি এই মানবিক সহায়তার জন্য অত্র গ্রামের সন্তান আল-আমিন চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানান।

দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.