সমবায় সমিতির মাধ্যমে স্বাবলম্বী হবে দাউদকান্দির যুবসমাজ : মেজর মোহাম্মদ আলী (অব.)

0 664

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বলেছেন, সমবায় সমিতির মাধ্যমে স্বাবলম্বী হবে দাউদকান্দির যুবসমাজ।

 


শনিবার (০২ নভেম্বর ২০১৯) সকালে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৮তম জাতীয় সমবায় দিবস ২০১৯  উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম শেখ।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বলেন, দাউদকান্দি উপজেলারর যুবসমাজ ও সাধারণ মানুষ এই সমবায়ের ধারা উপকৃত হবে বলে আমার বিশ্বাস। যৌথভাবে অনুষ্ঠানেরআয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা  সমবায় দপ্তর। #(এস-এইচ)#

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.