দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে “কমিউনিটি পুলিশিং ডে” পালিত

619

।। নিজস্ব প্রতিবেদক ।।
“পুলিশের সঙ্গে কাজ করি,
মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি”
এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে  কুমিল্লার দাউদকান্দিতে “কমিউনিটি পুলিশিং ডে ২০১৯” পালিত হয়েছে।

২৬ অক্টোবর ১৯ ইং শনিবার বিকাল ৩টায় এ উপলক্ষে দাউদকান্দি মডেল থানার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল মো. সুবিদ আলী ভূঁইয়া।  র‍্যালিতে আরো অংশ নেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল ইসলাম খান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরি লিল মিয়া, কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও প্যানেল মেয়র রকিবউদ্দিন রকিব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান সরকার, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. লোকমান হোসেন চেয়ারম্যান। এছাড়াও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ  র‍্যালিতে অংশ নেন।  পরে “দাউদকান্দি কমিউনিটি পুলিশ বনাম গৌরীপুর কমিউনিটি পুলিশ” এর মধ্যকার এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সুবিদ আলী ভূঁইয়া এমপি। এ সময় তিনি  বলেন, কমিউনিটি পুলিশিং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম একটি দর্শন। তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে সনাক্ত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার পাশাপাশি স্থানীয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্যই নিয়মিত বাহিনীর পাশাপাশি এই বাহিনী প্রতিষ্ঠা করেন। তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়নে এখন কমিউনিটি পুলিশের কারণে আইন-শৃঙ্খলা আগের চেয়ে অনেক ভালো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.