ওবায়দুল কাদেরের সঙ্গে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের কুশল বিনিময়।

0 401

।। নিজস্ব প্রতিনিধি।। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি কে কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দাউদকান্দি টোলপ্লাজায়, অভ্যর্থনা জানিয়েছেন।
শনিবার (২৬ শে অক্টোবর, ২০১৯) সকাল ৮:০০ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা থেকে ফেনী যাওয়ার পথে দাউদকান্দিতে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকায় সাংগঠনিক কার্যক্রমের খোঁজখবর নেন।
এই সময়ে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরি লিল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও প্যানেল মেয়র মো: রকিবউদ্দিন রকিব সরকার, উপজেলা যুবলীগের আহবায়ক মো. আনোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. হেলাল মাহমুদ, উপজেলা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানা ও সাধারণ সম্পাদক অলিউল্লাহ ফকির, উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.