দাউদকান্দিতে একদল ডাকাত গ্রেপ্তার করেছে, দাউদকান্দি মডেল থানার পুলিশ । দাউদকান্দি মডেল থানার পুলিশ দাউদকান্দি নিউজকে জানায়, ২৭/৪/১৭ ইং তারিখ রাত অনুমান ২.৩০ ঘটিকার সময় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর নেতৃত্বে এস আই রন্জন কুমার ঘোষ, এস আই আক্কাস আলী, এস আই মাহাবুবুর রহমান (পিপি এম),এস আই নজরুল ইসলাম, এস আই শওকত ওসমান, এস আই জাহাঙ্গীর আলম, এস আই ইয়ামিন সুমন, এ এস আই বদিউল আলম, এ এস আই সোহেল রানা, এ এস আই আফজাল হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ ডাকাতি প্রস্তুুতি কালে নোয়াগাঁও পাকা রাস্তার পাশে ভুট্রা খেত হইতে বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ সাত জন ডাকাত কে গ্রেপ্তার করেছে । এই সংক্রান্তে দাউদকান্দি মডেল থানায় একটা মামলা দায়ের করা হয়, যার মামলা নং -৫৪ তাং ২৭/৪/১৭। ধারা – ৩৯৯/৪০২ দ:বি: মূলে রুজু করিয়া এজহার নামিয় আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।