জাতিরপিতার স্মৃতি রক্ষার্থে দাউদকান্দির বঙ্গবন্ধু মঞ্চ উদ্ধারের বিকল্প নাই – জেনারেল ভূইয়া

0 419

।। নিজস্ব প্রতিনিধি।। 

জাতিরপিতার স্মৃতি রক্ষার্থে দাউদকান্দির বঙ্গবন্ধু মঞ্চ উদ্ধারের বিকল্প নাই বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্তিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০১৯) সকালে দাউদকান্দি উপজেলা মাসিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা পরিষদ  চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) ও উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।

সভায় সংসদ সদস্য প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষার্থে এবং জাতিরপিতা স্বপ্ন পুরন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় সংশ্লিষ্ট সকল বিষয়ে আলোচনা পর্যালোচনা হয় ও সকলের সম্মতিক্রমে অনেক সিদ্ধান্ত গৃহীত হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.