কুমিল্লার দাউদকান্দি পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকেল ৩ ঘটিকায় পৌরসভার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটের অংক ৩৭,৭৮,৩০,৭৯২/৫৩ (সাইত্রিশ কোটি আটাত্তর লক্ষ ত্রিশ হাজার সাতশত বিরানব্বই টাকা তেপান্ন পয়সা)।
বাজেটের ব্যয় ধরা হয়েছে ৩৫,৯৮,২০,০০০ (পয়ত্রিশ কোটি আটানব্বই লক্ষ বিশ হাজার টাকা)। বাজেটের রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৫,৩৯,৬২,৭৪৫/৮১ (পাঁচ কোটি ঊনচল্লিশ লক্ষ বাষট্টি হাজার সাতশত পয়তাল্লিশ টাকা একাশি পয়শা)। মোট রাজস্ব উদ্বৃত্ত ধরা হয়েছে ১,০১,৯২,৭৪৫/৮১ (এক কোটি এক লক্ষ বিরানব্বই হাজার সাত শত পয়তাল্লিশ টাকা একাশি পয়সা)। উন্নয়ণ আয় ধরা হয়েছে ৩২,১০,০০,০০০ (বত্রিশ কোটি দশ লক্ষ টাকা)। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩১,৬০,৫০,০০০ (একত্রিশ কোটি ষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকা)। উন্নয়ন উদ্বৃত্ত ধরা হয়েছে ৪৯,৫০,০০০ (ঊনপঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা)। বাজেটের সমাপ্তির জের ১,৮০, ১০,৭০২/৫৩ (এক কোটি আশি লক্ষ দশ হাজার সাতশত বিরানব্বই টাকা তিপান্ন পয়সা)।
উক্ত বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌরসভার সচিব সৈয়দ মো. মনিরুজ্জামান, ইঞ্জি: আব্দুল আহাদ, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, মহিলা কাউন্সিলর সহ পৌরসভার সকল কাউন্সিলবৃন্দ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.