কুমিল্লা-১ ও ২ আসনের পুনর্গঠন খসড়া: যুক্তি ও জনমত আগের অবস্থানের পক্ষে

480

।। স্টাফ রিপোর্টার।।

সম্প্রতি নির্বাচন কমিশন ঘোষিত কুমিল্লা-১ ও  ২ আসনের নতুন সীমানা নির্ধারণ খসড়াকে মেনে নিতে পারছেন না স্থানীয়রা। খসড়ার পক্ষে মাত্র একদিন শুধু মেঘনায় একটি আনন্দ মিছিল হলেও পূর্বের অবস্থানের পক্ষে প্রতিদিনই দাউদকান্দি, মেঘনা ও তিতাস- এই ৩ উপজেলার কোথাও না কোথাও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। কোথাও হচ্ছে বিক্ষোভ ও প্রতিবাদ সভা।

সবশেষ শনিবার দুপুরে ইসির খসড়ার বিপক্ষে মিছিল ও প্রতিবাদ সভা করেছে তিতাসবাসী। এদিন তিতাসের কড়িকান্দি বাজার থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল ঢাকা-হোমনা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমাবেত হয়। এতে, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন প্লাটুন কমান্ডার শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স. সোহেল শিকদার, সকল ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারিসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

এর আগে, গত মঙ্গলবার কুমিল্লার মেঘনা উপজেলাকে দাউদকান্দির সঙ্গে বিদ্যমান কুমিল্লা-১ আসনে রাখার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে মেঘনাবাসী।

সেদিন দুপুরে বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের উদ্যোগেু মেঘনা উপজেলার মানিকাচর বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজ মাঠে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভাটেরচর থেকে শুরু করে বিশাল গাড়িবহর নিয়ে সচেনতন নাগরিক সমাজ নেত্রী মিসেস সেলিনা ইসলাম এবং দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে বিক্ষোভকারীদের একটি দল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানিকাচর বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজ মাঠে পৌঁছে।
এই প্রতিবাদ সভায় মেঘনা উপজেলা বিভিন্ন রাজনীতি সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি ও বিপুলসংখ্যক সাধারণ জনতা অংশ নেয়।

এসময় বক্তরা বলেন, ইসি এ মাসের প্রথম সপ্তাহে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনকে আলাদা করে (হোমনা-মেঘনা) কুমিল্লা-২ আসনে রাখার খসরা করায় তা নিয়ে মেঘনা উপজেলাবাসী বিক্ষুব্দ।  গত ৯ বছরে দাউদকান্দি ও মেঘনা এক আসনে থাকায়  মেঘনায় যোগাযোগ ব্যবস্থায় অনেক উন্নতি হয়েছে।  তাই মেঘনাকে কুমিল্লা-১ আসনে রাখার দাবি জানান তারা।

এসময় মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুস সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, সুশিল সমাজের নেত্রী মিসেস সেলিনা ইসলাম, মেঘনা উপজেলা যুবলীগ সাবেক আহবায়ক মোঃ মজিবুর রহমান, উপজেলা মহিলা লীগ সভাপতি হালিমা আক্তার, লিটন আব্বাসী, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব, সাধারণ সম্পাদক মোঃ ইঞ্জিনিয়ার আবদুস সালাম, পৌর মেয়র নাঈম ইউছুফ সেইন প্রমুখ।

অপরদিকে, যুক্তির বিচারেও ইসির এই খসড়া অনৈতিক মনে করছেন বিশ্লেষকরা। কারণ, দাউদকান্দি-তিতাসকে এক আসনে নিয়ে আসলে কুমিল্লা-২ আসনের সঙ্গে ভোটের ব্যবধান হবে প্রায় এক লাখ ৭০হাজারেরও বেশী। আর কুমিল্লা -১ আসনের সাথে মেঘনা পূর্বের অবস্থায় থাকলে ভোটের ব্যবধান প্রায় সমান থাকবে।  তাই দাউদকান্দি ও মেঘনা-১ এবং হোমনা ও তিতাসকে আগের মতই কুমিল্লা-২ আসনে রাখাই যুক্তিযুক্ত।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.