।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দির বলদাখাল (ঢাকা চট্টগ্রাম মহাসড়ক) এলাকা হতে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট বহনকারী একটি গাড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর ২০১৯) ভোরে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কয়েক ঘন্টা অপেক্ষায় থাকার পর কক্সবাজার থেকে ছেড়ে আসা নিশান পেট্টোল জীপটি (ঢাকা ঘ-১৪-১৮২০) বলদাখালে পৌঁছালে
দাউদকান্দি মডেল থানার সাব ইন্সপেক্টর গোলাম আজম সঙ্গে থাকা পুলিশ সদস্যদের নিয়ে গাড়িটি তল্লাশি করেন।
এসময় ১৫০টি নীল রং এর এয়ারটাইট পলিপ্যাকে ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। একই সঙ্গে গাড়িতে থাকা একজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আটককৃত তার নাম ইউসুফ আলী বেপার বাড়ী, থানা: আলী কদম, জেলা: বান্দরবান বলে জানায়।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা করা হয়ছে (মামলা নং- ২৭, ২৩/ ১১/২০১৯, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্র আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিলের ১০ (গ)/৪১/৩৮)।