রনি মোহাম্মদ, সুইজারল্যান্ড থেকে: জাকজমক ও উৎসব পরিবেশের মধ্য দিয়ে বিপুল প্রবাসীর উপস্থিতে ২১ মে ২০১৭ রবিবার সুইজারল্যান্ডের এর বার্ন শহরে সুইজারল্যান্ড আওয়ামী লীগ এর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এম, এ , গনি।
সাবেক সভাপতি নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন জহির সভাপতিত্বে সদস্য সচিব খলিলুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য শুভেচ্ছা রাখেন জার্মান আওয়ামী লীগ সভাপতি এ কে এম বশিরুল আলম সাবু , ডেনমার্ক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগ এর নর্দার্ন ভেস্টফালেন এর সভাপতি যুবরাজ তালুকদার ,নুরুল ইসলাম , লোকমান ভূঁইয়া। সুইজারল্যান্ড আ’লীগের বিদায়ী সভাপতি হারুন ব্যাপারী, সাধারণ সম্পাদক কারার কাউসার। এ সময় এম এ গনি তার বক্তব্য বলেন, আগামী নির্বাচনে প্রবাসে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিচ্ছিত করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা জাতির জনকের যোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এর নেতৃত্বে লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য সকল মুজিব সৈনিককে কাজ করতে হবে।

সম্মেলনে যোগ দিতে আসা সুইজারল্যান্ড বিভিন্ন শহর থেকে অসংখ্য মুজিব সৈনিক ও ডেলিগেটরদের ভোটের মাধ্যমে সুইজারল্যান্ড আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সভাপতি পদে ও শ্যামল খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উল্লেখ নির্বাচনে সুইজারল্যাণ্ড আওয়ামী লীগ এর সভাপতি পদে তাজুল ইসলাম, নজরুল জমাদার ও হারুন ব্যাপারী অন্যদিকে সাধারণ সম্পাদক পদে শ্যামল খান, আমজাদ চৌধুরী, লেকু রহমান, কারার কাউসার ,ইশরাক আহমেদ নিপুন,কাজী শওকত আজগর রিপন, আশরাফুল আলম প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য সরকারি সফরে আসা বাংলাদেশ সরকার এর মাননীয় মন্ত্রী মোহাম্মদ নাসিম ভ্রমণ জনিত বিলম্ব এবং ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত শারীরিক অসুস্থ্যতার জন্য সম্মেলনে উপস্থিত হতে পারেননি।