জেনারেল ভুঁইয়াকে হত্যার চেষ্টাকারীদের বিচারের দাবীতে মেঘনা উপজেলা শ্রমিকলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

0 399

বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া এমপিকে হত্যার উদ্দ্যেশে গুলিবর্ষণ করার প্রতিবাদে এবং হামলাকারী ও প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে শনিবার সকাল ১১টায় উপজেলা রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মেঘনা উপজেলা শ্রমিকলীগ সভাপতি এইচ.এম. মাইনুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মেঘনা উপজেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি মাইনুল হাসান সুমন, সাধারন সম্পাদক মাজেদুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আব্বাসী, প্রচার সম্পাদক আমান উল্লাহ আমান, মানিকারচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম ইতালি, মানিকারচর ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, গোবিন্দপুর ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি আশ্রাফ আলী সরকার, লুটেরচর ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, বাহরখোলা ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মোঃ আনিছ আব্বাসী সহ আরও অনেকে। সভায় বক্তারা অবিলম্বে সুবিদ আলী ভুঁইয়া এমপিকে হত্যার চেষ্টাকারী, হামলাকারী ও প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.