এমপি সুবিদ আলী ভুইয়াকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোয় ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিণ ইউনিয়ন যুবলীগের প্রতিবাদ অব্যাহত

0 520

গত বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিণ ইউনিয়নের আওয়ামী যুবলীগের সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য  মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া এমপিকে লক্ষ্য করে এক দুর্বৃত্তের গুলি ছোড়ার প্রতিবাদে ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনসমূহ শনিবার বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুমন, যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লালুর রশিদ দোলন, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সাধারণ সম্পাদক বাকী চৌধুরী, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সভাপতি প্রার্থী মোঃ শরীফ সহ আরও অনেকে।

সভা শেষে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি ইলিয়টগঞ্জ দক্ষিণ বাজার হতে ইলিয়টগঞ্জ ফাড়ি পর্যন্ত এসে শেষ হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.