ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মৃতিস্তম্ভ ও নামফলকে শহিদ নজরুল

1,172

।। বিশেষ প্রতিনিধি।।

মুক্তিযুদ্ধকালীন কুমিল্লার দাউদকান্দি থানা বিএলএফ কমান্ডার শহিদ নজরুল ইসলাম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। থাকতেন ফজললু হক হলের ১১৭ নং রুমে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারিদের স্মৃতিস্মরণে নির্মিত প্রায় সবকটি স্মৃতিস্তম্ভ ও স্থাপনায়ই নাম রয়েছে শহিদ নজরুলের।

২০১২ সালে ফজলুল হক হলে সামনে  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্মাণ করে ‘সপ্তশহিদ স্মৃতিস্তম্ভ’। স্মৃতিস্তম্ভের নামফলকে প্রথমেই রয়েছে শহিদ নজরুলের নাম।

 ছবি : ফজলুল হক হলে নির্মি ত ‘সপ্তশহিদ স্মৃতিস্তম্ভ’। স্মৃতিস্তম্ভে শহিদদের নামফলকের শুরুতেই আছে নজরুল ইসলামের নাম।

১৯৭২ সালে বাংলা বিভাগের সামনে নির্মিত হয় মুক্তিযুদ্ধে বিভাগের শহিদ শিক্ষক ও ছাত্রদের নামফলক। সেখানেও রয়েছে নজরুলের নাম।

ছবি : ডাকসু ভবনের সামনে শহিদদের নামফলক। এখানেও রয়েছে শহিদ নজরুলের নাম।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের  শহিদ স্তৃতির  নামফলক ও ডাকসু ভবনের সামনের নামফলকেও রয়েছে শহিদ নজরুলের নাম।

ছবি :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয় পরিবারের শহিদদের নামফলক। এখানেও রয়েছে শহিদ  নজরুলের নাম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.