ইলিয়টগঞ্জ (দ:) ইউনিয়নে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

0 267

 

|| শাহিন আহমেদ ||  কুমিল্লা দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ (দ:) ইউনিয়নে ১শ’ ৫০টি পরিবারের মাঝে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ইলিয়টগঞ্জ (দ:) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দাউদকান্দি উপজেলা পরিষদের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতাসহ পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সুরক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান।
ইলিয়টগঞ্জ (দ:) ইউনিয়নের চেয়ারম্যান মো. মামুনুর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. বিল্লালুর রশিদ দোলন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য মো. কামরুল হাসান বাকী। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়নের সকল ওয়ার্ডের মেম্বার, সচিব ও গ্রাম পুলিশের সদস্যরা।

এসময় প্রতিটি পরিবারের সদস্যদের করোনা প্রতিরোধ সুরক্ষা সামগ্রী হিসেবে ১কেজি ব্লির্চিং পাউডার, ২টি সাবান ও ৫টি করে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান বলেন, করোনার দ্বিতীয় ধাপে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। উপজেলা প্রশাসন প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে এবং প্রতিটি মানুষের সুরক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আপনি নিজে যদি সচেতন না হোন তবে করোনা প্রতিরোধে সরকার ও উপজেলা প্রশাসনের প্রচেষ্টা পুরোটাই বিফলে যাবে।
এছাড়াও এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় দাউদকান্দি উপজেলার সকল ইউনিয়নে এই কার্যক্রম চলছে বলেও তিনি জানান।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে ইলিয়টগঞ্জ (দ:) ইউনিয়নের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ বলেন, করোনার লকডাউনকালীন সময় থেকে ইলিয়াটগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সকল বাসিন্দাদের করোনার প্রকোপ থেকে সুরক্ষিত রাখতে ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এছাড়া ত্রাণ সহায়তাসহ প্রধানমন্ত্রীর অর্থ তহবিল থেকে দেয়া অর্থ বিতরণ থেকে শুরু করে প্রতিটি সরকারি অনুদান প্রতিটি নাগরিকের কাছে সুষ্ঠুভাবে পৌছে দিচ্ছি।
এ সময় তিনি করোনা প্রতিরোধে সকলকে সামাজিকভাবে দূরত্ব বজায় রেখে চলাসহ সকল সরকারি বিধি নিষেধ মানা ও সরকারি স্বাস্থ্য বিধি মোতাবেক চলাচলের জন্য সকলকে অনুরোধ জানান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.