দাউদকান্দি থেকে মেঘনায় উন্নয়নের “বর্ণাঢ্য আনন্দ র‍্যালি”

510

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়ার মাধ্যমে উপজেলায় দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের “বর্ণাঢ্য আনন্দ র‍্যালী” উদযাপন করেছে দুই উপজেলাবাসী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দাউদকান্দি গোমতী সেতুর টোলপ্লাজা থেকে বিশাল গাড়ি ও মোটরবাইক বহরের সমন্বয়ে বের হয়ে র‍্যালিটি মেঘনায় পৌঁছে দুপুর ১টায়। এসময় মেঘনাবাসী যুক্ত হয় র‍্যালিতে। এরপর র‍্যালিটি মেঘনা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) নেতৃত্বে অনুষ্ঠিত র‍্যালিতে মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান, দুই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মি, সকল ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ সর্বস্তরেরর জনগণ অংশ নেয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্বলিত সুসজ্জিত ব্যানার ও সাউন্ড সিস্টেমে সরকারের উন্নয়ন- ডিজিটাল বাংলাদেশের গান- র‍্যালির অন্যতম আকর্ষণ হয়ে উঠে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.