দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে মেঘনা উপজেলা ছাত্রলীগ জাতীয় সংসদ অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেছে

569

কুমিল্লা জেলা ও চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেছে বাংলাদেশ ছাত্রলীগের মেঘনা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

রবিবার বিকালে মেঘনা উপজেলা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মীদের একই রকম পোষাক পরিধান করে এবং গলায় পরিচয় পত্র  ঝুলিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে জাতীয়  সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করতে দেখা গেছে।

এসময় দাউদকান্দি-মেঘনা আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া ছাত্রলীগের নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে সংসদ ভবন ঘুরিয়ে দেখান।

সফর শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেঘনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: আল-আমিন বলেন, সংসদের অধিবেশন টিভিতে দেখেছি আজ সরাসরি দেখতে পেরে আমরা সকলেই খুব আনন্দিত, অনেক কিছুই জানতে পেরেছি এবং নিসন্দেহ বলা যায় জ্ঞান অর্জন করেছি।

এব্যাপারে কথা বলতে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী  (অব.) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তরুণ প্রজন্মের মাঝে ব্যক্তিত্ব ও নেতৃত্বের বিকাশ, গনতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তুলতেই মূলত জাতীয়  সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার আয়োজন করা হয়েছে।

এসময় তিনি জানান, তাঁর ব্যক্তিগত উদ্যোগে ২০১৫ সালের সেপ্টেম্বর হতে দাউদকান্দি ও মেঘনা উপজেলার দশম শ্রেণী ও তদুর্দ্ধ শিক্ষার্থীদের নিয়ে এবং ২০১৬ সালের এপ্রিল হতে দাউদকান্দি ও মেঘনা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন এবং বাংলাদেশ জাতীয়  সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার মাধ্যমে শিক্ষা সফর অনুষ্ঠিত হচ্ছে এবং তা চলমান আছে। তারই ধারাবাহিকতায় আজ মেঘনা উপজেলা ছাত্রলীগের জন্য এই সফরের আয়োজন করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.