দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের ‍উদ্যোগে মেঘনা ছাত্রলীগের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন

447
    কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি’র নির্দেশে ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)- এর ব্যক্তিগত উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছে মেঘনা থানা ছাত্রলীগ। রোববার দুপুরে রাজধানী ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার ৩২ নম্বর সড়কে স্থাপিত শিক্ষা সফরের আওতায় এ জাদুঘর পরিদর্শন করা হয়।

    বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করতে পেরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে কুমিল্লার মেঘনা থানা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। এর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতির নিকটবর্তী হয়ে এই মহান নেতা সম্পর্কে জানতে পেরেছে তারা। প্রত্যক্ষ করেছে, ৭৫’র ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে সপরিবারের হত্যার করুণ নিদর্শন সমূহ।

    এব্যাপারে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) সুমন (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লার জেলা) বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরতে এবং তাদের ব্যক্তিত্ব ও নেতৃত্বের বিকাশ, গনতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তুলতেই মূলত এই শিক্ষা সফর আয়োজন করা হয়।

    এসময় তিনি জানান, ২০১৫ সালের সেপ্টেম্বর হতে দাউদকান্দি ও মেঘনা উপজেলার দশম শ্রেণি ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এবং ২০১৬ সালের এপ্রিল হতে দাউদকান্দি ও মেঘনা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ রকম শিক্ষা সফর নিয়মিতই অনুষ্ঠিত হচ্ছে।, যা আগামীতেও চলমান থাকবে ইনশাল্লাহ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.