লে. জাওয়াদ ইংল্যান্ডের মিলিটারি একাডেমি ট্রেনিংয়ে এশিয়ার সেরা

0 1,450

 

||নিজস্ব প্রতিনিধি|| বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ সেনা অফিসার লেফট্যানেন্ট জাওয়াদ। ইংল্যান্ডের Royal Military Academy Sandhurst এ অনুষ্ঠিত মিলিটারি ট্রেনিং প্রোগ্রামে সম্মিলিত মেধা তালিকায় অংশগ্রহণকারী, সকল বিদেশী সেনাঅফিসারদের মধ্যে সেরা তিনজনের তালিকায় কৃতিত্বের সাথে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করে। Royal Military Academy Sandhurst এ অংশগ্রহণকারী এশিয়ান সেনা অফিসারদের মধ্যে বাংলাদেশের মেধাবী সেনা অফিসার লেফটেন্যান্ট জাওয়াদ প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন।

উল্লেখ্য,বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের অফিসার ক্যাডেটদের উচ্চতর ও উন্নত প্রশিক্ষণের জন্য বিশ্বের বিভিন্ন দেশে প্রেরণ করে থাকে।তারই আওতায় ব্রিটেনের বিখ্যাত The Royal Military Academy Sandhrust তে বাংলাদেশী মিলিটারি ক্যাডেটদের পাঠানো হয়ে থাকে।শুধু ব্রিটেন নয়,সেনাবাহিনীর ক্যাডেটদের US Army Academy সহ অন্যান্য দেশের ও বিশ্বের সেরা মিলিটারি একাডেমীতে প্রশিক্ষণের জন্য প্রেরন করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.