।। নিজস্ব প্রতিনিধি।।
সাফল্যের ধারাবাহিকতায় এইচএসসি ২০১৮’র ফলাফলে আবারও কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সেরা হয়েছে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডসহ সকল বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০১৮’র ফল প্রকাশ হয়। এতে দেখা যায় জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে পাসের হার ১০০%। জিপিএ৫ পেয়েছে ৪৫ জন। এ গ্রেড পেয়েছে ৩১৯ জন।
মোট পরীক্ষার্থী ছিল : ৪০৮ জন। পাস করেছে সবাই।সার্বিক ফলাফলে দাউদকান্দি উপজেলায় প্রথম হয়েছে কলেজটি।
কলেজের অধ্যক্ষ জানান, এর আগে ২০১৬ সালের এইচএসসি ফলাফলেও উপজেলায় প্রথম হয় জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ।
সাফল্যের ধারবাহিকতায় ভালো ফলাফল করায় শিক্ষক-শিক্ষার্থীসহ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন কলেজের দাতা সদস্য দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর মোহাম্মদ আলী (অব.)।
উল্লেখ্য, এলাকাবাসীর অনুরোধে ১৯৯৩ সালে (বর্তমানে) কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জে. (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া প্রতিষ্ঠা করেন জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ।
সারাদেশের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসহ মনোরম পরিবেশে গড়ে তুলেন এই কলেজটি। যাকে কেন্দ্র করে ইতোমধ্যে ৭টি ছাত্রাবাসও রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই বোর্ডে মেধা তালিকায় কৃতিত্বের স্বাক্ষর রাখে কলেজটি। বর্তমানে কলেজটিতে কয়েকটি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.