জুরানপুর কলেজ ছাত্রের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত!

0 463

দাউদকান্দি উপজেলার জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র এবং তিতাস উপজেলার গোপালপুর গ্রামের আমির হোসেনের পুত্র ইয়ামিন ভূইয়ার মৃত্যুতে আজ ১৯ জুলাই বুধবার কলেজ প্রাঙ্গনে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়। বন্ধু ও সহপাঠী এবং শিক্ষকদের কান্নায় ভারি হয়ে ওঠে শোক সভাস্থল।

জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে শোকসভায় কান্নাবিজড়িত কন্ঠে অশ্রুসজল অবস্থায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শাহ আলম ভূইয়া, মনোবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক জহির উদ্দিন আহমেদ ও ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান মোঃ কামাল হোসেন। সভা শেষে কলেজ ছাত্র ইয়ামিনের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলামি শিক্ষা ও আরবী বিভাগের প্রধান মাওলানা আব্দুল হামিদ।

উল্লেখ্য, গতকাল ১৮ জুলাই মঙ্গলবার জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ইয়ামিন ভূইয়া (১৮) কলেজে হোস্টেলের পুকুরে গোসল গিয়ে সংকটাপন্ন অবস্থায় পতিত হলে সহপাঠীরা তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.