।। নিজস্ব প্রতিনিধি।।
সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। এ ঘটনায় নিহত হয়েছে ১ জন এবং আহত হয়েছে ১১ জন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির [গৌরীপুর বাসস্ট্যান্ডের পূর্বে] আমিরাবাদে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে নিজের নির্বাচনী এলাকা দাউদকান্দিতে একটি সামাজিক অনুষ্ঠানের অংশ নিতে খন্দকার মোশাররফ যাচ্ছিলেন। তাঁর গাড়িবহর আমিরাবাদে পৌঁছে ইউটার্ন নিতে গেলে পেছনের দিক থেকে দুটি যাত্রীবাহি বাস চাপা দেয় বহরের ২টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকারকে। এতে মূল সড়ক থেকে ছিটকে পড়ে মাইক্রোবাস ও প্রাইভেকটার। এ সময় অল্পের জন্য খন্দকার মোশাররফের গাড়ি ও তিনি রক্ষা পেলেও উপজেলা ছাত্রদল নেতা রায়হান নিহত হন। আহত হন অন্তত ২০জন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।
গুরুতর আহতদেরকে গৌরীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মর্মান্তিক এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ঢাকাগামী শ্যামলী ও যাত্রী সেবা পরিবহনের বাস দুটি বেপরোয়া গতিতে পরস্পর প্রতিযোগিতা করে ছুটে আসছিল। এ কারণে আমিরাবাদ ইউনিটার্নে এসে নিয়ন্ত্রণহীন হয়ে পড়া বাস দুটিকে চালকদ্বয় তুলে দেয় খন্দকার মোশাররফের গাড়িবহরের ওপর।
বাস দুটি আটক করা হলেও চালকরা পালিয়ে যায়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.