দুর্নীতির কারনে জনরোষে থেকে সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনেকে, দাউদকান্দির মাননীয় এমপি মেজর জেনারেল (অবঃ) মোঃ সুবিদ আলী ভূঁইয়ার উদ্বার ।

0 816

বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনেকে , আজ, পালের বাজারে( দৌলতপুর ইউনিয়ন, দাউদকান্দি ) দুর্নীতির কারনে জনরোষে পড়েন। জনগন তার গাড়ী বহরে হামলা চালায়। দাউদকান্দির মাননীয় এমপি মেজর জেনারেল (অবঃ) মোঃ সুবিদ আলী ভূঁইয়া পি,এস,সি, খবর পাওয়ার সাথে সাথে নিজ গ্রাম জুরানপুর থেকে ছুটে যান এবং উনাকে নৈয়ার বাজার( বিটেশ্বর ইউনিয়ন, দাউদকান্দি) থেকে উদ্ধার করেন।

প্রতিহিংসার রাজনীতিকে ব্যক্তি জীবনে কখনও ও স্হান দেননি জেনারেল ভূইয়া। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে বিজয়ী হয়ে এবং সরকারী দলের প্রভাবশালী নেতা হয়েও বিগত সময়ে নিজের উপর প্রতিপক্ষের অরাজনৈতিক আরচণ এবং দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও নির্যাতনের বিভীষিকাময় ঘটনা স্মৃতিতে ধারণ করলেও কখনও প্রতিহিংসা বা প্রতিপক্ষের ভীতির কারণ হয়ে দাড়াননি কিংবা নির্যাতিত নেতাকর্মীদেরও প্রতিহিংসা পরায়ন হতে দেননি। দাউদকান্দিতে সহনশীল ও সহমর্মিতার সে পরিচয় তিনি দেখিয়েছেন তা রাজনীতিতে বিরল। বিগত ৪ দলীয় জোট সরকারের আমলে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী হামলা-মামলা, অত্যাচার নির্যাতনে এলাকা ছাড়া ছিল। ক্ষমতায় আসার পর একজন জেনারেল ভূঁইয়ার উদারতর কারণে প্রতিপক্ষের কোন নেতাকর্মীকে একদিনের জন্যও ভীতির কারণ হয়েও এলাকা ছাড়া হতে হয়নি। বরং বিগত আট বছরে দাউদকান্দির আইন-শৃঙ্খলা বাহিনীর আচরণ ছিল সেবকের ভূমিকায়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.