সেবায় আবারো দেশ সেরা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

571

স্বাস্থ্য সেবায় আবারও সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে কুমিল্লার “দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স”।

সারা দেশের ৪৮৪টি স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রদত্ত সেবার Ranking -এ এই গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটি।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক হাবিবুর রহমান।

এর আগে ২০১৭ আগস্ট মাসের স্বাস্থসেবায়ও সারা দেশে প্রথম হয়েছিল দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এছাড়াও চট্টগ্রাম বিভাগে একাধিকবার প্রথম হয় প্রতিষ্ঠানটি।

হাসপাতালটির ধারাবাহিক এই গৌরবময় অর্জনের জন্য চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এবং উপজেলা নির্বাহী অফিসার মো. আল- আমিন।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.