জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো কর্তৃক ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভুক্ত করায় শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়াস্থ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও বাংলাদেশের স্বাধীনতার স্থপতির সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মোজাম্মেল হক সরকার (বকুল সরকার) এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিরুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী,(শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা), মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আ. সালাম, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলার সারওয়ার। এ সময় বাংলাদেশের বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ২০১৭, সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’-অন্তুর্ভুক্ত করে ইউনেস্কো। এই তালিকার মাধ্যমে ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা ও ঐতিহ্য সংরক্ষণ করে থাকে৷
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.