জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮: উপজেলায় সেরা জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়

885

।।নিজস্ব প্রতিনিধি।।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮-এ উপজেলায় সেরা শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে কুমিল্লার দাউদকান্দির জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়।

বৃহস্পতিবার (১৬ আগস্ট ২০১৮) দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তারসহ শিক্ষকদের হাতে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলার নির্বাহী অফিসার মো. মাহবুব আলম।

জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এই সাফল্যের জন্য এর প্রতিষ্ঠাতা- কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ  সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জে. (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির  সভাপতি মিসেস মাহমুদা আখতার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। এবং সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে সার্বিক পরামর্শ দিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.