কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বৃহত্তর দাউদকান্দির নন্দিত রাজনৈতিক ইউসুফ জামিল বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের কুমিল্লার বাসভবন, গ্রামের বাড়ি দাউদকান্দির হাসানপুর ,দাউদকান্দি পৌরসভা কার্যালয় এবং দাউদকান্দি উপজেলা পরিষদে আলাদা আলাদা মিলাদ মাহাফিলসহ বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, দাউদকান্দি হাসানপুর শহীদ নজরুল ইসলাম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা দানবীর মরহুম আব্দুস ছামাদ সাহেবের ছোট ছেলে ছিলেন ইউসুফ জামিল বাবু। দাউদকান্দি পৌরসভার হাসানপুর গ্রামের বাসিন্দা ইউসুফ জামিল বাবু ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়রাম্যান নির্বাচিত হন। ১৯৯৬ সালে তার বড় ভাই হাসান জামিল ছাত্তারসহ আওয়ামীলীগে যোগদান করেন। তৎকালীন তাদের নেতৃত্বে বৃহত্তর দাউদকান্দিতে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ শক্তিশালী সংগঠন হিসেবে রূপলাভ করে। তাঁর বড় ছেলে নাইম ইউসুফ সেইন গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে দাউদকান্দি পৌরসভা মেয়র পদে নির্বাচিত হন।
জনাব ইউসুফ জামিল বাবু কুমিল্লা নগরির ঝাউতলা এলাকার নিজ বাড়িতে বসবাস করতেন। তিনি কুমিল্লা ডায়াবেটিক্স হাসপাতাল ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বিগত নির্বাহী কমিটির সদস্যও ছি্লেন তিনি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.