বঙ্গবন্ধুর জীবন-আদর্শ থেকেই সর্বোত্তম দেশপ্রেম শেখা যায় : জেনারেল ভূঁইয়া

557

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, বঙ্গবন্ধুর জীবন-আদর্শ থেকেই সর্বোত্তম দেশপ্রেম শেখা যায়। তাই শিশুদেরকে বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানাতে হবে, পড়াতে হবে।

রোববার ১৭ মার্চ ২০১৯, সকালে দাউদকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দাউদকান্দি উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব লীল মিয়াসহ অন্যান্যরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.