জাতীয় কাবাডি (বালক ) ক্রীড়া প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন দাউদকান্দি উপজেলা

444

৪৬ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ এ  কাবাডি (বালক ) খেলায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নৈয়ার ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়।

চলতি বছর  উপজেলা, জেলা, উপ-অঞ্চল, অঞ্চল   এবং জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত কাবাডি (বালক ) ক্রীড়া প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিদ্যালয়টি।

এব্যপারে নৈয়ার ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জাতীয় প্রতিযোগিতায় মোট ৪টি অঞ্চল অংশগ্রহণ করেছে।   অঞ্চল  গুলো হলো- বকুল অঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ), পদ্ম অঞ্চল (খুলনা ও বরিশাল বিভাগ), গোলাপ অঞ্চল (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ)  এবং  চাঁপা অঞ্চল (রাজশাহী ও রংপুর বিভাগ) । এসময় তিনি জানান , ক্রীড়াপ্রেমী দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অবঃ) এর সার্বিক সহযোগীতায় এবং তাঁর ছাত্রদের নৈপুণ্যে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া সম্ভবপর হয়েছে।

এ ব্যপারে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অবঃ) এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুমিল্লা জেলায় দাউদকান্দি উপজেলা বরাবরই খেলাধুলায় ভাল । তবে আজ এ বিজয়ে শুধু কুমিল্লা জেলা বা চট্রগ্রাম বিভাগে নয়ং বরং জাতীয় পর্যায় দাউদকান্দি উপজেলার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি মিলেছে । এসময় তিনি খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সম্ভাব্য সব ধরনের সহযোগীতা  করতে সচেষ্ট আছেন বলে জানান । তারঁ উপজেলায় খেলাধুলা সাফল্য আরো এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে তিনি চ্যাম্পিয়ন দলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সূচি অনুযায়ী ১৪ সেপ্টেম্বর হতে শুরু হওয়া জাতীয়  লীগ খেলাটি অনুষ্ঠিত হয়েছে যশোর জেলার উপশহরে বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট মাঠে । আগামী ১৮  সেপ্টেম্বর  যুব ও ক্রীড়া মন্ত্রীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করার কথা রয়েছে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.