।। নিজস্ব প্রতিনিধি।
দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান [শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা] মেজর মোহাম্মদ আলী (অব.) বলেছেন, কোটা সংস্কারের আন্দোলনকারী মারা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে ছাত্রীর রগ কাটা হয়েছে- যারা এসব মিথ্যা গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এগুলো বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র। কোনো ষড়যন্ত্রকারীই পার পাবেন না। এদের রেহাই দেয়া হবে না।
সোমবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজার সামনে মুক্তিযোদ্ধা কোট বাতিলের প্রতিবাদে এবং যৌক্তিক কোটা বহালের দাবিতে এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। স্থানীয় মুক্তিযোদ্ধা এবং প্রজন্ম দাউদকান্দি এই কর্মসূচির আয়োজন করে।
এ সময় তিনি আরও বলেন, কোটা বাতিল নয়, আমাদের দাবি অবশ্যই অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রাখতে হবে যৌক্তিক পর্যায়ে।
মানববন্ধনে দাউদকান্দি উপজেলা মু্ক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার খোরশেদ আলম ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আহসান হাবিব লীল মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.