ইতিহাসে রেকর্ড, নববর্ষের উপহার হিসেবে সড়ক পেল দাউদকান্দির সাতপাড়াবাসী

513

।।নিজস্ব প্রতিনিধি।।

বাংলা নববর্ষ উপলক্ষে বন্ধু বন্ধুকে, আত্মীয় আত্মীয়কে, সর্বোপরি একে অপরকে নানা রকম উপহার দেয়ার রীতি বাঙালি সমাজের ঐতিহ্য। বাংলা সনের প্রথম বছরে জনপ্রতিনিধিরাও তাঁর নির্বাচনীর এলাকার জনগণ এবং সহকর্মী জনপ্রতিনিধিকে বিভিন্ন উপহার দিয়ে থাকেন। এসব উপহারের মধ্যে সবচেয়ে বেশি দেয়া হয় পোশাক। বিশেষ করে পাঞ্জাবি। এরপরই ইলিশ, ঐতিহ্যবাহী বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারও উপহার হিসেবে সমান জনপ্রিয়।

কিন্তু এবার বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে সম্পূর্ণ ব্যতিক্রম উপহার পেল কুমিল্লার দাউদকান্দির বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামবাসী।

গতকাল শনিবার সকালে বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে গ্রামবাসীদের জন্য উপহার হিসেবে ‘সাতপাড়া মডেল একাডেমি থেকে খান বাড়ি পর‌্যন্ত সড়কের [সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক বাশার খানদের বাড়ি সংযুক্ত] পুননির্মাণ কাজ উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান [শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা মেজর মোহাম্মদ আলী (অব.) এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল- আমিন।

ছবি : সড়কের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল- আমিন।

 এসময় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, শেখ হাসিনার অবদান/ দেখছে বিশ্ব/ বাড়ছে সুনাম। শেখ হাসিনার পক্ষ থেকে নতুন বছরে আপনাদেরকে গুরুত্বপূর্ণ এই সড়কটি উপহার দিতে পেরে ভাল লাগছে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আল- আমিন বলেন, নতুন বছরের নতুন দিনে পেয়েছেন সড়ক উপহার। আপনারা সৌভাগ্যবান। এই মহতি কাজটি করতে পেরে আমরাও আনন্দিত।

ছবি : উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল- আমিনকে ফুল দিয়ে বরণ করছেন সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক বাশার খানের মা জুলেখা বেগম।

এর আগে, উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল- আমিনকে ফুল দিয়ে বরণ করেন সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক বাশার খানের মা জুলেখা বেগম।

এ সময় বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান, সাংবাদিক ওমর ফারুক মিয়াজী, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ফজলুল হক খান, সদস্য, মনু মিয়া খান, নাছির খান, স্থানীয় মুক্তিযোদ্ধা, ইউপি মেম্বার, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে পহেলা বৈশাখে এমন অভিনব উপহার পাওয়ার নজির নেই দাউদকান্দিতে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.