।।নিজস্ব প্রতিনিধি।।
দাউদকন্দি ও মেঘনায় প্রাথমিক শিক্ষার প্রসার ও অগ্রগতি এবং এ অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধির ক্ষেত্রে ‘যারিফ আলী বৃত্তি’ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১ [দাউদকান্দি ও মেঘনা] আসনের সাংসদ এবং প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।
বুধবার দুপুরে কুমিল্লার মেঘনায় ‘যারিফ আলী স্মৃতি বৃত্তি ২০১৭, প্রদানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বর্তমান সরকার আন্তর্জাতিক মানে উন্নীত করেছে। গত নয় বছরের প্রাথমিক শিক্ষাসহ শিক্ষার বিভিন্ন খাতে শেখ হাসিনা সরকার যে উন্নয়ন করেছে তা বিগত ৩৭ বছরেও হয়নি।
সমাজের ধনী ব্যক্তিদেরকে শিক্ষার প্রসারে বৃত্তি প্রদানসহ বিভিন্ন সহযোগিতয়ে এগিয়ে আসার জন্য এ সময় আহ্বান জানান সুবিদ আলী ভূঁইয়া। পরে সুবিদ আলী ভূঁইয়া যারিফ আলী বৃত্তি ২০১৭ প্রাপ্ত ৩৯ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির অনুদান ও সনদ তুলে দেন।
উল্লেখ্য, দাউদকান্দি উপজেলায় যারিফ আলী স্মৃতি বৃত্তি চালু হয় ২০০৯ সাল থেকে। আর মেঘনা উপজেলায় চালু হয় ২০১৪ সাল থেকে।
২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৯২৭ জন ছাত্র-ছাত্রীকে যারিফ আলী স্মৃতি বৃত্তি প্রদান করা হয়। ২০১৭ সাল পর্যন্ত বৃত্তির জন্য প্রদান করা অর্থের পরিমাণ প্রায় ২৮, ০০,০০০ (আটাশ লক্ষ টাকা)।
৩টি ক্যাটাগরিতে দেয়া হয় এই বৃত্তি।
১. ট্যালেন্ট গ্রেডে- ২০০০ টাকা
২. সাধারণ গ্রেডে- ১৫০০ টাকা
৩. ইউনিয়ন কোটায়- ১০০০ টাকা।
প্রতিবছর বৃত্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে শতকরা প্রায় ১০% কে শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়। দাউদকান্দি ও মেঘনার কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে যারিফ আলী স্মৃতি বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
যারিফ আলীর জন্ম ১৯৯৯ সালের ১৫ ডিসেম্বর দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের সম্ভ্রান্ত ভূঁইয়া পরিবারে। বাবা মেজর (অব.) মোহাম্মদ আলী, বর্তমানে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান। মা- ক্যাডেট রোহানী আমরীন। দাদা মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া, এমপি ও দাদি জনাবা মাহমুদা ভূঁইয়া।
২০০৭ সালের ২২ অক্টোবর রাজশাহী সেনানিবাস থেকে বাবা-মায়ের সাথে ঢাকা ফেরার পথে নাটোরের হাটিকুমরুল নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান যারিফ আলী। এতে স্তব্দ করে দেয় জেনারেল ভূঁইয়ার গোটা পরিবারকে। নাতির অকাল মৃ্ত্যুতে শোকে মূহ্যমান দাদা-দাদী নির্বাক হয়ে পড়েন। যারিফ আলীর স্মৃতিকে অম্লান করে রাখার জন্য যারিফের দাদা-দাদী দাউদকান্দি ও মেঘনা উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝে ২০০৯ সালে যারিফ আলী স্মৃতি বৃত্তি প্রবর্তন করেন। দাউদকান্দি ও মেঘনার কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে যারিফ আলী স্মৃতি বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.