।।নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দির রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে।
বুধবার দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দুই শিশু শিক্ষার্থী মহাসড়কের ফুটপাথ দিয়ে হেটে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছিল। এ সময় চট্টগ্রামগামী একটি লরি দ্রুতগতিতে ফুটপাথে এসে তাদের চাপা দেয় এবং রাস্তার পাশে থাকা অপর এক মাইক্রোবাস চালককেও চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে শিশু শিক্ষার্থী আফরিন জুঁই মারা যায়। গুরুতর আহত হয় তার সঙ্গে থাকা শিশু সাব্বির। আহত শিশু সাব্বির ও মাইক্রোবাস চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত আফরিন জুঁই রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী। সে দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা গ্রামের হুসেন মিয়ার মেয়ে।
এদিকে নিহত শিক্ষার্থী জুঁইয়ের পরিবারকে কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম ২০ হাজার টাকা এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন ১০ হাজার টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.