কুমিল্লা জেলায় কাবাডিতে চ্যাম্পিয়ন দাউদকান্দি ‍উপজেলা দল

661

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০১৯’র চ্যাম্পিয়ন হয়েছে দাউদকান্দি উপজেলা দল।

শনিবার বিকেলে কুমিল্লা স্টেডিয়াম জিমনেশিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ব্রাহ্মণপাড়া উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দাউদকান্দি উপজেলা। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশ, কুমিল্লা এই প্রতিযোগিতার আয়োজন করে।

পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল অহাসান ফারুন রুমেন, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।

সভাপতিত্ব করেন পুলিশ সুপার ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম, পিপিএম।

খেলা চলাকালীন নিজের উপজেলা দলকে পাশে থেকে উৎসাহ দেন  দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।

ছবি : বিজয়ী দাউদকান্দি উপজেলা দলের সঙ্গে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।

কুমিল্লায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০১৯’র চ্যাম্পিয়ন হওয়ায় দাউদকান্দি উপজেলা দলকে অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।

 

 

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.