২য় গোমতী সেতুর সুপার স্ট্রাকচারাল কাজ শুরু

517

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্মিতব্য ২য় গোমতী সেতুর সুপার স্ট্রাকচারাল কাজ শুরু হয়েছে।

রোববার বেলা ১১টায় সেতুর সুপার স্ট্রাকচারাল কাজের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর মাধ্যমে দৃশ্যমান হতে শুরু করলো গুরুত্বপূর্ণ এই সেতু।

এ সময় সংশ্লিষ্ট উর্ধবতন কর্তৃপক্ষের সদস্যরা উপস্থিত ছিলেন। দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. আল- আমিন ও দাউদকান্দি পৌরসভা মেয়র নাসিম ইউসুফ সেইন উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

এছাড়াও, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব লিল মিয়া, সাধারণ স. ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.