উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : মেজর (অব.) মোহাম্মদ আলী

541

দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বাংলাদেশকে এগিয়ে নিতে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর (অব.) মোহাম্মদ আলী।

শুক্রবার (৮ ডিসেম্বর ২০১৭)  বিকেলে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আগামী ২৮ ডিসেম্বর ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউপি নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদকে বিজয়ী করে, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া-এর হাততে শক্তি করার জন্য  ইলিয়টগঞ্জ রাবি উচ্চা বিদ্যালয় মাঠে এ সভা হয়।

সভায় মেজর (অব.) মোহাম্মদ আলী আরও বলেন, আশা করি ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নবাসী সঠিক সিদ্ধান্ত নিবেন এবং নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন।

তিনি বলেন, আপনাদের এমপি আওয়ামী লীগের, উপজেলা চেয়ারম্যানও আওয়ামী লীগের এবং আপনারাই ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে অবদান রেখেছেন। আপনাদের কাছে প্রত্যাশা, ইউনিয়ন নির্বাচনেও এমনিভাবে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.