।। নিজস্ব প্রতিনিধি।। কুমিল্লায় ৯ হাজার ৩৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার ভোর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজী এলাকায় র্যাব-১১ এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া থানার পাগলিবিল গ্রামের আবুল হাসেমের ছেলে নুরুল আমিন (২৬) ও একই জেলার টেকনাফ থানার কচ্ছপিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আইয়ুব (৩০)।
দুপুরে র্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে র্্যাব দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৩৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক দেশের বিভিন্ন স্থানে সরবরাহ এবং কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানানো হয়।