জাতির পিতা বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার অবদান অপরিসীম —জেনারেল ভূঁইয়া

0 364

|| মো.শাহিন আহামেদ || জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রাজনৈতিক জীবনে অপরিসীম ভূমিকা ছিলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী তে , বক্তব্য রাখছেন এমপি জেনারেল ভূঁইয়া।

শনিবার(০৮ আগষ্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা’র ৯০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান ও অসহায়, দুস্থ নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া এ কথা বলেন।

এসময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মাঠ পর্যায়ে হতদরিদ্র দুস্থ ৬জন নারীকে পায়ে চালিত সেলাই মেশিন বিতরণ করেন।
জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আহসান হাবিব চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জেবুন্নেসা জেবু, সাধারণ সম্পাদক লায়লা হাসান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, পৌর যুবলীগ নেতা মুরাদ চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে জেনারেল ভূঁইয়া বলেন, চাকুরীর সুবাদে বঙ্গবন্ধুর সাথে সাতবার সান্নিধ্য লাভের সুযোগ হয়েছে। বঙ্গবন্ধু ছিলেন একজন কোমল মনের মানুষ। আবার দেশের শত্রুদের কাছে ছিলেন রুদ্রমূর্তি। জাতির পিতা তার জীবনিতে অনেকবার উল্লেখ করেছেন। এছাড়া জাতির পিতার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় তিনি বঙ্গমাতার সাথে আলোচনা করতেন এবং ফলপ্রসূ সমাধান পেতেন। বঙ্গমাতার সুশিক্ষায় আমরা পেয়েছি আমাদের বঙ্গকন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.