।। নিজস্ব প্রতিনিধি।।
দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) কে সভাপতি করে দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। এডহক এই কমিটির মেয়াদ দেয়া হয়েছে ৬ মাস। কমিটির সদস্য সচিব করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকাকে।

ছবি: শিক্ষা বোর্ডের পাঠানো চিঠি।
সম্প্রতি স্কুল কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠির মাধ্যমে এই কমিটি মনোনীত করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা।
কমিটিতে জেলা শিক্ষা অফিসার মনোনীত সদস্য জেসমিন আক্তার ও উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য নজরুল ইসলাম।
বোর্ডের চিঠিতে এডহক কমিটির মেয়াদেই একটি নিয়মিত কমিটি করে দেয়া পরামর্শ দেয়া হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.