দাউদকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কনস্টেবল পারভেজকে পুরষ্কার প্রদান

0 367

দাউদকান্দি হাইওয়ে পুলিশের কন্সটেবল পারভেজ মিয়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মদ আলী সুমন এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমীন

মানবিকতায় বিশেষ অবদান রাখায় দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল মোঃ পারভেজ মিয়াকে সনদ ও আর্থিক অনুদান প্রদান করেছে দাউদকান্দি উপজেলা প্রশাসন।
সোমবার দাউদকান্দি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তাকে সনদ ও আর্থিক অনুদান প্রদান করেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরবিন্দ বিশ্বাস, দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) রনজন কুমার ঘোষ, দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমান উল্লাহ এসডু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল হোসেন প্রমুখ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.