জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭- এ উপ অঞ্চল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা

0 639

৪৬ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ – এ কুমিল্লা উপ অঞ্চল পর্যায়ে বালক  কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নৈয়ার ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়।

সোমবার বেলা ২টায় কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনালে কুমিল্লা ও লক্ষীপুর অংশগ্রহণ করে রানার্সআপ হয়েছে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি  উচ্চ বিদ্যালয়।

বিজয়ী দল কুমিল্লার নৈয়ার ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান জানান, প্রতিযোগিতায় মোট ৪টি জেলা অংশগ্রহণ করেছে। জেলাগুলো হলো- কুমিল্লা,  ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও লক্ষীপুর। এসময় তিনি বলেন, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অবঃ) এর সার্বিক সহযোগীতায় এবং  ছাত্রদের নৈপুণ্যে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া সম্ভবপর হয়েছে।

এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অবঃ) এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুমিল্লা জেলায় দাউদকান্দি উপজেলা বরাবরই খেলাধুলায় ভাল । এসময় তিনি খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপই নিতে  সচেষ্ট আছেন বলে জানান । তারঁ উপজেলায় খেলাধুলা সাফল্য আরো এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে তিনি খেলাধুলায় উৎসাহ এবং সহযোগিতা প্রদান করতে সমাজের বিত্তবান, জনপ্রতিনিধিসহ সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান।  এসময় তিনি চ্যাম্পিয়ন দলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেছেন কুমিল্লা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর হারান চন্দ্র দাস।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম সহ প্রমুখ ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.