কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায় কোরআন তেলাওয়াত, আযান, হামদ ও নাত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।
প্রতিযোগীতায় কোরআন তেলাওয়াতে প্রথম হয়েছে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের উমায়ের বিন সাইদ, দ্বিতীয় হয়েছে দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের নুসরাত জাহান মুশফিকা এবং তৃতীয় হয়েছে জামালকান্দি উসমানিয়া উচ্চ বিদ্যালয়ের রিয়াদ আহমেদ দিপু।
ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ও দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে গত ০৩ জুন সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগীতার মাধ্যমে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগীতা শুরু হয় । পরবর্তীতে ১০ জুন আযান এবং ১৭ জুন হামদ ও নাত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আযান প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে রায়পুর কে. সি উচ্চ বিদ্যালয়ের মোঃ সামিউল, গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের মোঃ আরমান এবং দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের মোঃ শাখাওয়াত আলম নাবিল।
এছাড়া হামদ ও নাত প্রতিযোগীতায় প্রথম হয়েছে দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের মোঃ সুলাইমান, দ্বিতীয় হয়েছে সেন্সি এ. আর. খান প্রি ক্যাডেট স্কুলের মোসাঃ লিপি আক্তার এবং তৃতীয় হয়েছে সেন্সি এ. আর. খান প্রি ক্যাডেট স্কুলের মোসাঃ কামরুন্নাহার।
দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের কর্তৃপক্ষ এই প্রতিযোগীতার আয়োজন করে। প্রতিযোগীতায় দাউদকান্দি উপজেলার অন্তর্গত সকল স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পযর্ন্ত ৩ জন করে প্রতিযোগী অংশগ্রহণ করে।