আজ কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল মোস্তফা স্বপন এর ৪র্থ মৃত্যু বার্ষিকী

0 738

আজ কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল মোস্তফা স্বপন এর ৪র্থ মৃত্যু বার্ষিকী। মরহুমের রাজনৈতিকের অভাব আজও অপুরণীয়। কুমিল্লা উত্তর জেলার সকল উপজেলার যুবলীগের সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে তার ভূমিকা ছিলো অবিস্মরণীয়। তার মৃত্যুতে জেলা আওয়ামীলীগ একজন দক্ষ রাজনৈতিককে হারিয়েছে। তিনি ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মে. জে. অবঃ সুবিদ আলী ভূইয়া, এমপির একান্ত আস্থাভাজন।

উল্লেখ্য, তিনি আজ থেকে চার বছর আগে রাজধানীর মিরপুরে একটি গামেন্টস কারখানায় অগ্নিকান্ডে দগ্ধ হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর। তিনি তিন পুত্রসন্তান, স্ত্রীসহ পরিবার পরিজন ও হাজার হাজার রাজনৈতিক সহকর্মী, বন্ধুবান্ধব রেখে যান। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.